১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

যশোরে ব্যাংক প্রতারণা ও কারখানা লুটের অভিযোগ: প্রিন্সের বিরুদ্ধে আদালতে মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ৫৬২

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর শহরের শংকরপুর এলাকায় আহমেদুর রহমান প্রিন্স নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ ও ব্যাংক প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। একটি প্লাস্টিক কারখানার ম্যানেজারের দায়িত্ব পেয়ে নিজেকে ভুয়া মালিক সাজিয়ে বিভিন্ন ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ উত্তোলন ও কারখানার মালামাল চুরির অভিযোগে তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মালিক আব্দুল গণি।
আসামি আহমেদুর রহমান প্রিন্স শংকরপুর রেলস্টেশন বস্তি এলাকার মৃত মুজিবর রহমানের ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, শংকরপুর টার্মিনাল এলাকার একটি প্লাস্টিক কারখানার প্রকৃত মালিক আব্দুল গণি বর্তমানে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। সেই সুবাদে কারখানার যাবতীয় দেখাশোনার জন্য তিনি পূর্ব পরিচিত আহমেদুর রহমান প্রিন্সকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেন।
মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রিন্স নিজেকে কারখানার মালিক দাবি করে জাল কাগজপত্র তৈরি করেন। এরপর বিভিন্ন ব্যাংক থেকে নিজের নামে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে মালিক আব্দুল গণি প্রথমে যশোর কোতোয়ালি থানায় এবং পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেন।

অভিযোগে আরও বলা হয়, ব্যাংক ঋণের টাকা পরিশোধের চাপ সৃষ্টি হলে প্রিন্স কারখানার অত্যন্ত মূল্যবান যন্ত্রপাতি ও আসবাবপত্র বিক্রি করে দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। কারখানা মালিক আব্দুল গণি অভিযোগ করেন যে, বিভিন্ন মাধ্যমে প্রিন্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে উল্টো তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

এদিকে মামলার শুনানিশেষে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আহমেদুর রহমান প্রিন্সকে সাড়ে ৭ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। তবে দীর্ঘ সময় পার হলেও ওই টাকা এখনো পরিশোধ করা হয়নি বলে জানা গেছে।
ভুক্তভোগী আব্দুল গণি বর্তমানে তার বিনিয়োগ ও কারখানা হারিয়ে আইনি সহায়তার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।

সর্বাধিক পঠিত

মাগুরায় বসে যশোরে মাদকের জাল: নেপথ্যে রহস্যময়ী জেরিন

যশোরে ব্যাংক প্রতারণা ও কারখানা লুটের অভিযোগ: প্রিন্সের বিরুদ্ধে আদালতে মামলা

আপডেট: ০৪:৫১:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬