০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

তাপমাত্রা কি বাড়বে নাকি কমবে? ৫ দিনের বিশেষ পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৫৬১

অনলাইন ডেস্ক
সারাদেশে আগামী কয়েকদিন তাপমাত্রার এক বৈচিত্র্যময় আচরণ দেখা যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দিনগুলোতে তাপমাত্রা কখনো বাড়বে, আবার মাঝেমধ্যে একদিন কমতে পারে। তবে পরবর্তীতে পুনরায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি): সন্ধ্যা পর্যন্ত সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (২৬ জানুয়ারি): পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দেশের কোথাও কোথাও কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি): এ দিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি।

আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের এই শেষ পর্যায়ে কুয়াশার দাপট একেবারে কমছে না। বিশেষ করে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই এবং সারাদেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

সর্বাধিক পঠিত

মাগুরায় বসে যশোরে মাদকের জাল: নেপথ্যে রহস্যময়ী জেরিন

তাপমাত্রা কি বাড়বে নাকি কমবে? ৫ দিনের বিশেষ পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

আপডেট: ০৯:৫৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬