০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে বিজিবির ত্রিমুখী অভিযান: লক্ষাধিক ইয়াবাসহ আটক ২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৬৫৪

কক্সবাজারে পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে এক লাখ নয় হাজার ৩০০ পিস বার্মিজ ইয়াবা ও দেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
গাড়ির চাকার ভেতর মিলল ৭৫ হাজার ইয়াবা
বিজিবি জানায়, প্রথম অভিযানে রেজুখাল চেকপোস্টে বিজিবির শক্তিশালী ডগ স্কোয়াডের সহায়তায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির অতিরিক্ত চাকার (Stepney) ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৭৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক আব্দুল হককে আটক করেছে বিজিবি।

একই দিন দুপুরে রেজুখাল চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে মিলন মাহমুদ সজিব নামে এক যাত্রীকে আটক করা হয়। তাকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করালে পেটের ভেতর মাদকের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিশেষ প্রক্রিয়ায় তার দেহ থেকে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাহাড়ি বাড়িতে বিজিবির হানা
তৃতীয় অভিযানে মংজয়পাড়া বিওপির একটি টহলদল জামিরতলি এলাকার একটি নির্জন পাহাড়ি বাড়িতে তল্লাশি চালায়। বাড়িটি মালিকবিহীন অবস্থায় থাকলেও সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবা ও ৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ১ লাখ ৯ হাজার ৩০০ পিস। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পাশাপাশি আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত ও জনপদে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এমন কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

কক্সবাজারে বিজিবির ত্রিমুখী অভিযান: লক্ষাধিক ইয়াবাসহ আটক ২

আপডেট: ০৫:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬