০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে বাস-ভ্যান সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় জুট মিল শ্রমিকের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৬৭৩

যশোরের বেনাপোলে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত জুট মিল শ্রমিক তাহেরা খাতুন (২৭) মারা গেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তাহেরা খাতুন বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের জহিরুলের স্ত্রী এবং শার্শার আফিল জুট মিলের একজন কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে কাজ শেষে ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তাহেরা। বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ২২ নম্বর গোডাউনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তা ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে যশোর সদর (জেনারেল) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ডিএসবি ও সংশ্লিষ্ট থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। ঘাতক বাসটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। শ্রমিকের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

বেনাপোলে বাস-ভ্যান সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় জুট মিল শ্রমিকের মৃত্যু

আপডেট: ০৭:০৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬