বিশেষ প্রতিনিধি
যশোর-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনীত প্রার্থী এবং তৃণমূলের প্রিয় মুখ আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল প্রচার মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের ঢল নামে। সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ মিছিলটিকে জনসমুদ্রে পরিণত করে।
মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
পথসভা ও গণসংযোগকালে আলহাজ্ব নুরুজ্জামান লিটন সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
প্রচারণায় দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে গণতন্ত্র পুনরুদ্ধার এবং এলাকার টেকসই উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়া হয়।
“দেশের মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। ধানের শীষের বিজয় মানেই সাধারণ মানুষের বিজয়।”
আজ যশোর-১ আসনের প্রতিটি স্পন্দন বলছে পরিবর্তনের কথা। আলহাজ্ব নুরুজ্জামান লিটন ভাইয়ের নেতৃত্বে আমাদের আজকের প্রচার মিছিল প্রমাণ করে দিয়েছে, এই মাটি ধানের শীষের ঘাঁটি। গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের মিছিলে আমাদের পথচলা অব্যাহত থাকবে।





















