০৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

চৌগাছায় বাবার কোদালের আঘাতে ঘুমন্ত ছেলের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৬৬৪

চৌগাছা (যশোর) যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবার কোদালের আঘাতে গুরুতর আহত তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তরিকুল ইসলাম চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
ঘটনার পটভূমি: স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি তরিকুল ইসলাম নিজ বাড়ির সামনের মুদি দোকানে বসে ছিলেন। এক পর্যায়ে তিনি সেখানে ঘুমিয়ে পড়েন। ওই সময় দোকানে আসা কয়েকজন ক্রেতা তাকে ঘুমন্ত দেখে কেনাকাটা না করেই ফিরে যাচ্ছিলেন। বিষয়টি দেখে তরিকুলের বাবা রবিউল ইসলাম চরম ক্ষিপ্ত হন। রাগের মাথায় তিনি হাতে থাকা কোদালের আছাড়ি (হাতল) দিয়ে ঘুমন্ত তরিকুলের মাথায় সজোরে আঘাত করেন। এতে তরিকুল মাথায় গুরুতর আঘাত পেয়ে তাৎক্ষণিক সংজ্ঞাহীন হয়ে পড়েন।
চিকিৎসা ও মৃত্যু: আহত তরিকুলকে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ সকাল সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই ঘটনায় জাহাঙ্গীরপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

চৌগাছায় বাবার কোদালের আঘাতে ঘুমন্ত ছেলের মৃত্যু

আপডেট: ০২:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬