০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোলে বাসের ধাক্কায় জুট মিল কর্মী গুরুতর আহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৬৫৭

বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় তাহেরা (২৭) নামে এক জুট মিল কর্মী গুরুতর জখম হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন ২২ নং গোডাউনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
আহত তাহেরা বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের জহিরুলের স্ত্রী। তিনি শার্শা উপজেলার ‘আপিল জুট মিল’-এর একজন নিয়মিত শ্রমিক।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতের শিফটে কাজ শেষ করে সকালে একটি ব্যাটারিচালিত ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তাহেরা। ভ্যানটি ২২ নং গোডাউনের সামনের পাকা রাস্তায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তাহেরা ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে (সদর হাসপাতাল) স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

বেনাপোলে বাসের ধাক্কায় জুট মিল কর্মী গুরুতর আহত

আপডেট: ০২:১৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬