১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৬৪

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পোস্টাল ভোট বিডি অ্যাপ (https://portal.ocv.gov.bd/) এর মাধ্যমে ভোটদান কার্যক্রম বিষয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ইসি সচিবালয়ের অডিটরিয়াম (বেজমেন্ট-২)-এ এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে পোস্টাল ভোটিং পদ্ধতি, ভোটার নিবন্ধন এবং ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের বিস্তারিতভাবে অবহিত করা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসি জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ও আপিল শুনানি সম্পন্ন হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হবে। প্রতীক বরাদ্দের পর দেশ ও দেশের বাইরে অবস্থানরত পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধিত ভোটাররা অনলাইনে ভোট প্রদান করতে পারবেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক

আপডেট: ১১:১৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬