০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যশোর-২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৫৯

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত স্বতন্ত্র প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করে।

এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের সময় ত্রুটিজনিত কারণে ডা. ফরিদের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন।
রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে ডা. ফরিদের দাখিলকৃত তথ্য-উপাত্ত খতিয়ে দেখা হয়। সব কিছু সঠিক পাওয়ায় কমিশন তাঁর মনোনয়ন বৈধ বলে চূড়ান্ত রায় প্রদান করে।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, “আমি ন্যায়বিচারের আশায় নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। সত্যের জয় হয়েছে। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”
তিনি আরও যোগ করেন, এলাকার মানুষের সেবা এবং পরিবর্তনের যে অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন, এই সিদ্ধান্তের ফলে সেই লক্ষ্য বাস্তবায়নে তিনি আরও একধাপ এগিয়ে গেলেন।

ডা. মোসলেহ উদ্দীন ফরিদের প্রার্থিতা ফিরে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর নির্বাচনী এলাকা চৌগাছা ও ঝিকরগাছার নেতা-কর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উদ্দীপনা দেখা দেয়। অনেক জায়গায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবরও পাওয়া গেছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যশোর-২ আসনের জামায়াত প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন

আপডেট: ১০:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬