০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শার্শায় ‘ইউপি সচিব’ সেজে অভিনব কায়দায় ভ্যান চুরি

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৭৬

যশোরের শার্শায় অভিনব প্রতারণার মাধ্যমে আবারও ভ্যান চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বাগআঁচড়া এলাকায় কিস্তিতে কেনা একমাত্র উপার্জনের সম্বলটি হারিয়ে এখন পাগলপ্রায় দরিদ্র ভ্যানচালক খোকন মোল্লাহ।

ভুক্তভোগী খোকন মোল্লাহ সোনাতনকাটি বেদেপাড়ার বাসিন্দা। তিনি জানান, দুপুরে একজন মোটরসাইকেল আরোহী তাকে ভাড়া করার কথা বলে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে যান। সেখানে আগে থেকেই অবস্থান করা অন্য এক ব্যক্তি নিজেকে ‘ইউপি সচিব’ পরিচয় দিয়ে খোকন মোল্লাহর বিশ্বাস অর্জন করেন।
একপর্যায়ে ওই তথাকথিত সচিব তাকে মিষ্টির প্যাকেট দিয়ে একটি বাড়ির ভেতরে পাঠিয়ে দেন। খোকন মোল্লাহ বাড়ির ভেতর থেকে কাজ সেরে ফিরে এসে দেখেন, সেখানে না আছে সেই মোটরসাইকেল আরোহী, না আছে সেই ‘সচিব’। সেই সাথে তার উপার্জনের একমাত্র মাধ্যম ভ্যানটিও চুরি করে নিয়ে চম্পট দিয়েছে চক্রটি।

কিস্তির টাকায় কেনা ভ্যানটি হারিয়ে খোকন মোল্লাহ এখন দিশেহারা। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, “কিস্তির টাকা এখনো শোধ হয়নি, এখন সংসার চালাবো কীভাবে আর কিস্তিই বা দেব কীভাবে?”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক দিনের ব্যবধানে একই কায়দায় বেশ কয়েকটি ভ্যান চুরির ঘটনা ঘটেছে। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি ও টহল না থাকায় এই প্রতারক চক্রটি বারবার একই কৌশলে সাধারণ মানুষকে নিঃস্ব করছে বলে দাবি তাদের।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে চোর চক্রটিকে ধরতে এবং ভ্যানটি উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

শার্শায় ‘ইউপি সচিব’ সেজে অভিনব কায়দায় ভ্যান চুরি

আপডেট: ০৭:৫৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬