যশোরের সদর উপজেলার শ্রীকান্তনগর বাজারে চুরির অভিযোগে শামীম (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোকান মালিক আরাফাতকে আটক করে ইতিমত্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
:
গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বলাডাঙ্গা ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে বাজারে চুরির সময় শামীম নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে প্রায় অর্ধলক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। আটকের পর উত্তেজিত জনতা বা সংশ্লিষ্টরা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
:
: নিহত শামীমের বাবা ছবদুল বিশ্বাস বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
: মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সংশ্লিষ্ট দোকানের মালিক আরাফাতকে আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
: মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার নেপথ্যে আর কারা জড়িত এবং পরিস্থিতির প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
নিহত শামীমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় এ নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার দাবিতে বন্ধন
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:৫৮:২৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- ৬৪৯
সর্বাধিক পঠিত





















