০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোর জেনারেল হাসপাতালের ওষুধ গোডাউনের সামনে পরিত্যক্ত অবস্থায় সিরিঞ্জ ভর্তি কার্টন উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:৪২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬৬৬

যশোর জেনারেল হাসপাতালের ওষুধ গোডাউনের গেটের সামনে পরিত্যক্ত অবস্থায় এক কার্টন সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত আটটার দিকে গোডাউনের সামনে কার্টনটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাসপাতাল ক্যাম্পে দায়িত্বরত পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করে।
খবর পেয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিরিঞ্জ ভর্তি পরিত্যক্ত কার্টনটি নিজের হেফাজতে নেন। উদ্ধারকৃত কার্টনে এক হাজার পিস সিরিঞ্জ ছিল বলে জানা গেছে।
সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে এভাবে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম অনিরাপদ অবস্থায় পড়ে থাকায় হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে গুরুতর অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েত বলেন, নিয়ম অনুযায়ী গোডাউন থেকে ৫ সিসির এক হাজার এবং ১০ সিসির এক হাজার পিস সিরিঞ্জ মেডিসিন ওয়ার্ডে সরবরাহ করার কথা ছিল। এর মধ্যে ৫ সিসির সিরিঞ্জগুলো যথাস্থানে পৌঁছালেও ১০ সিসির সিরিঞ্জ ভর্তি কার্টনটি গোডাউনের সামনে পড়ে ছিল। কীভাবে এবং কেন কার্টনটি সেখানে রয়ে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাধারণ মানুষ ও রোগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোর জেনারেল হাসপাতালের ওষুধ গোডাউনের সামনে পরিত্যক্ত অবস্থায় সিরিঞ্জ ভর্তি কার্টন উদ্ধার

আপডেট: ০৭:৪২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬