১০:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে প্রাইভেটকারে তল্লাশি: ৭০ বোতল ফেনসিডিলসহ চালক আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:২৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৬৬৭

যশোরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) এক বিশেষ অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ (উইনক্রোক্স) আলী রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর সদর উপজেলার মাহিদিয়া বাজার–ভাতুরিয়া রোডের হৃদিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ যশোরের একটি আভিযানিক দল মাহিদিয়া বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় ওই সড়ক দিয়ে আসা একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামার সংকেত দেয় র‍্যাব। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মাদকসহ আটক আলী রেজা যশোর শহরের ষষ্ঠীতলা পাড়ার বাসিন্দা আবু জাফর তরফদারের ছেলে। মাদক পরিবহনের অভিযোগে তাকে হাতেনাতে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদকটি প্রচলিত ফেনসিডিলের মতোই একটি নিষিদ্ধ দ্রব্য। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র‍্যাব বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে। জব্দকৃত প্রাইভেটকার ও মাদকসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে প্রাইভেটকারে তল্লাশি: ৭০ বোতল ফেনসিডিলসহ চালক আটক

আপডেট: ০৫:২৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬