১১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৬৮

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি বিশেষ অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদককারবারিকে আটক করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সকালে যশোর সদর উপজেলার রাজারহাট এলাকার ‘বি. কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।
আটক দুই নারী হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রেজিস্টার ক্যাম্পের বাসিন্দা সকিনা আক্তার ও শুকতারা বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা নাগরিক হিসেবে দাবি করেছেন।

ডিএনসি সূত্রে জানা গেছে, আটককৃতদের দেহ তল্লাশি করে মোট ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের কাছে ৬ হাজার পিস এবং অপরজনের কাছে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি যশোরের একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক পারভীন আখতার জানান, আটককৃতরা মূলত কক্সবাজার থেকে বড় একটি ইয়াবার চালান নিয়ে যশোরে বিক্রির উদ্দেশ্যে আসছিলেন। রাজারহাট এলাকায় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
এই ঘটনায় আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে কড়াকড়ির মধ্যেও রোহিঙ্গা নারীদের ব্যবহার করে মাদক পাচারের এই চক্রটির শেকড় সন্ধানে তদন্ত শুরু করেছে ডিএনসি।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

আপডেট: ০৪:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬