১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মনিরামপুরে সোনালী ব্যাংকের গ্রাহকের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাৎ:

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৫৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৬৬০

নিজস্ব প্রতিবেদক, যশোর মণিরামপুরে সোনালী ব্যাংকের এক গ্রাহকের হিসাব হ্যাক করে ৩ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি আমলে নিয়ে ঘটনাটি তদন্ত করতে সিআইডি-কে (CID) নির্দেশ দিয়েছেন।. মনির হোসেন (সোনালী ব্যাংক খাগড়াছড়ি মানিকছড়ি শাখা)। নুর ইসলাম (সোনালী ব্যাংক ঠাকুরগাঁও শাখা)।
হাসিব হোসেন (সোনালী ব্যাংক সাতক্ষীরা কালিগঞ্জ শাখা)।
নিপু আক্তার (সোনালী ব্যাংক পিরোজপুর শাখা)।
মামলার বাদী মণিরামপুরের রামনগর গ্রামের জাহাঙ্গীর হোসেন জানান, চিনেটোল সোনালী ব্যাংক শাখায় তার একটি ব্যক্তিগত হিসাবে ৩ লাখ ৫১ হাজার ৭৮৪ টাকা জমা ছিল। গত ১ জানুয়ারি তিনি টাকা তুলতে গিয়ে দেখেন তার একাউন্টে পড়ে আছে মাত্র ২ হাজার ১৮৪ টাকা।
পরবর্তীতে অনুসন্ধান করে জানা যায়, প্রতারক চক্রটি একে অপরের যোগসাজশে একটি ভুয়া ই-মেইল ব্যবহার করে ‘সোনালী-ই ওয়ালেট’ (Sonali e-Wallet) অ্যাপস সচল করে। ১ জানুয়ারি তারা বিভিন্ন ধাপে মনির হোসেনের হিসাবে ৪৯ হাজার ১০০ টাকা এবং বাকি তিন আসামির প্রত্যেকের হিসাবে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা ট্রান্সফার করে নেয়।
টাকা চুরির বিষয়টি জানতে পেরে জাহাঙ্গীর হোসেন দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক ম্যানেজারকে অবহিত করেন এবং থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেন। পরে আত্মসাৎকারীদের পূর্ণাঙ্গ পরিচয় সংগ্রহ করে তিনি আদালতের শরণাপন্ন হন। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডি-কে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

মনিরামপুরে সোনালী ব্যাংকের গ্রাহকের সাড়ে ৩ লাখ টাকা আত্মসাৎ:

আপডেট: ০৯:৫৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬