১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

যশোরে র‍্যাবের অভিযানে ৭৩৪ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৬৭৩

যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭৩৪ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল মজিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে যশোরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার আল আমিন মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল মজিদ ওই এলাকার মৃত শেখ এনায়েত উল্লাহর ছেলে।
র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আল আমিন মসজিদের সামনে মাদক বিক্রির প্রস্তুতিকালে আব্দুল মজিদকে হাতেনাতে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে ৭৩৪ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
র‍্যাব আরও জানায়, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

যশোরে র‍্যাবের অভিযানে ৭৩৪ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ০৮:৫৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬