০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

রাজনীতি মানে ক্ষমতা নয়, জনকল্যাণ: যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৬২

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “রাজনীতি মানে ক্ষমতায় গিয়ে জুলুম-নির্যাতন বা জনগণের অর্থ লোপাট করা নয়; বরং মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করাই হলো প্রকৃত রাজনীতি।”
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই সভার আয়োজন করা হয়।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়নের যে পথ দেখিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই পথ অনুসরণ করেই সারাজীবন মানুষের কষ্ট লাঘবে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি আজীবন জনকল্যাণমূলক রাজনীতির চর্চা করে গেছেন।”
প্রয়াত নেতা তরিকুল ইসলামের অবদান স্মরণ করে অমিত বলেন, “আমাদের অভিভাবক তরিকুল ইসলাম দল-মত নির্বিশেষে মানুষের জন্য কাজ করেছেন। তিনি যেমন মসজিদ ও কবরস্থানের উন্নয়ন করেছেন, তেমনি মন্দির ও শ্মশানেরও উন্নয়ন করেছেন। তাঁর সেই আদর্শে উজ্জীবিত হয়েই আমরা আগামী দিনে যশোরকে নতুনভাবে গড়তে চাই।”
নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলুর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:
আ ন ম শরিফুল আনাম আজাদ, প্রধান শিক্ষক, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়। আনোয়ারুল কবির নান্টু, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক লোকসমাজ। আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপি।
আরিফ হোসেন লতা, সভাপতি, জিয়া স্মৃতি পাঠাগার যশোর।
রবীন্দ্রনাথ হালদার, সাধারণ সম্পাদক, নওয়াপাড়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ।
এছাড়াও খেলাফত মজলিশ নেতা হাফেজ মীর মোহর আলী এবং স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশ নেন। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মধুর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

রাজনীতি মানে ক্ষমতা নয়, জনকল্যাণ: যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

আপডেট: ০৮:৪৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬