০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৬৬৬

সারাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ‍্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধের ঘোষণা থেকে সরে এসেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।?
এর আগে বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা দাবি করেছিলেন যে, বিইআরসি পরিবেশকদের সঙ্গে আলোচনা না করেই গ্যাসের মূল্য সমন্বয় করেছে। তাদের প্রধান দাবিগুলো ছিল:
* মূল্য পুনঃসমন্বয়: এলপিজি সিলিন্ডারের বর্তমান মূল্য কাঠামো পরিবর্তন করে: মাঠ পর্যায়ে প্রশাসন কর্তৃক পরিবেশকদের ওপর হয়রানি ও জরিমানা বন্ধ করা।
ব্যবসায়ীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জানিয়েছিলেন, দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য সব প্ল্যান্ট থেকে গ্যাস উত্তোলন ও বিক্রি বন্ধ রাখা হবে।

বুধবার দেশজুড়ে বিভিন্ন স্থানে অভিযান ও জরিমানার প্রেক্ষাপটে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। তবে আজ বিইআরসি কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ব্যবসায়ীরা তাদের দাবি পূরণের আশ্বাস পেয়েছেন বলে জানা গেছে। এর ফলে ভোক্তাদের মধ্যে তৈরি হওয়া গ্যাস সংকটের আশঙ্কা দূর হলো।
উল্লেখ্য, প্রতি মাসের শুরুতে বিইআরসি এলপিজি গ্যাসের দাম সমন্বয় করে থাকে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ

আপডেট: ০৪:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬