০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হাদি হত্যা মামলা: প্রধান আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব ফ্রিজ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৬৭০

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ৫৩টি ব্যাংক হিসাবে থাকা সব অর্থ জব্দের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (০৭ জানুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ফয়সালের ৫৩টি ব্যাংক হিসাবে মোট ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা জমা রয়েছে। সিআইডির উপ-পরিদর্শক আব্দুল লতিফ মানিলন্ডারিং বিষয়ক অনুসন্ধানের অংশ হিসেবে এই অর্থ অবরুদ্ধ করার আবেদন জানিয়েছিলেন।
হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পিসহ ১৭ জনকে অভিযুক্ত করে গত মঙ্গলবার চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার বর্তমান চিত্র:: ফয়সালের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন, বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালকসহ ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন।
: প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, সাবেক কাউন্সিলর বাপ্পি, ফয়সালের বোন জেসমিন ও তার স্বামীসহ মোট ৬ জন এখনো পলাতক।
হত্যার প্রেক্ষাপট
২০২৫ সালের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় হামলার শিকার হন শরিফ ওসমান হাদি। মোটরসাইকেলে আসা দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল ও পরে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হাদি গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। হাদির মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। পুলিশ ও সিআইডি এখন এই হত্যার নেপথ্যে থাকা অর্থায়ন এবং আন্তর্জাতিক যোগসাজশ খতিয়ে দেখছে।

সর্বাধিক পঠিত

‘তেলের দাম ৭০০ টাকা হতো’—ছড়িয়ে পড়া ফটোকার্ড নিয়ে যা বললেন যুবদল নেতা নয়ন

হাদি হত্যা মামলা: প্রধান আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব ফ্রিজ

আপডেট: ০৪:৫৫:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬