বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া এখন আরও ব্যয়বহুল ও জটিল হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে এখন থেকে বাংলাদেশি নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ টাকা) পর্যন্ত ‘ভিসা বন্ড’ বা জামানত জমা দিতে হতে পারে।
কার্যকরী তারিখ: ২১ জানুয়ারি ২০২৬ থেকে।
বন্ডের পরিমাণ: ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার মার্কিন ডলার।
তালিকায় দেশ: বাংলাদেশসহ মোট ৩৮টি দেশ এই নিয়মের অন্তর্ভুক্ত হয়েছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনস্যুলার কর্মকর্তা চাইলে তার ওপর এই বন্ড আরোপ করতে পারেন। আবেদনকারীর আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তিগত অবস্থা এবং সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে বন্ডের টাকার পরিমাণ নির্ধারিত হবে। এই অর্থ অনলাইন প্ল্যাটফর্ম Pay.gov-এর মাধ্যমে জমা দিতে হবে।
টাকা ফেরত পাওয়ার শর্ত
এটি একটি ফেরতযোগ্য জামানত। তবে টাকা ফেরত পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে:
১. ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নিজ দেশে ফিরে আসতে হবে।
২. ভিসা পেয়েও যদি কেউ ভ্রমণ না করেন বা মার্কিন বিমানবন্দরে প্রবেশের অনুমতি না পান, তবে টাকা ফেরত পাবেন।
৩. সতর্কতা: যদি কেউ ভিসার মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করেন বা যুক্তরাষ্ট্রে গিয়ে স্ট্যাটাস পরিবর্তনের (যেমন: স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিট) আবেদন করেন, তবে বন্ডের পুরো টাকা বাজেয়াপ্ত হবে।
নির্দিষ্ট প্রবেশ পথ
যাদের ক্ষেত্রে এই ভিসা বন্ড প্রযোজ্য হবে, তারা যুক্তরাষ্ট্রের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে পারবেন না। তাদের জন্য নির্ধারিত তিনটি বিমানবন্দর হলো:
বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর
নিউইয়র্ক জন এফ কেনেডি (JFK) বিমানবন্দর
ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দর
যুক্তরাষ্ট্র সরকারের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে সেখানে থেকে যান (ওভারস্টে), তাদের নিরুৎসাহিত করতেই এই পাইলট কর্মসূচি চালু করা হয়েছে। এর ফলে বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসা প্রক্রিয়া আরও চ্যালেঞ্জিং হয়ে পড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
বাংলাদেশিদের জন্য মার্কিন ভিসায় নতুন কড়াকড়ি: দিতে হতে পারে ১৫ হাজার ডলার পর্যন্ত ‘ভিসা বন্ড’
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:৫২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- ৬৭৫
সর্বাধিক পঠিত





















