বিদেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার নাম করে ৩২ জন শিল্পী ও আবৃত্তিকারের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় যশোরের আদালতে মামলা করেছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী স্মৃতিকণা লাল।
অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছেন পিবিআই (PBI) যশোরকে। আদালত আগামী ২০২৬ সালের ২০ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।: বিলাস কুমার বিশ্বাস (৩৬): কেশবপুর, যশোর। রূপক চন্দ্র রায় (৩৭): হাজীগঞ্জ, চাঁদপুর।্ফারুক গাজী (৪৫): সদর উপজেলা, লক্ষ্মীপুর।
মামলার বিবরণ অনুযায়ী, বাদী স্মৃতিকণা লালের পরিচিত শিল্পী সাগরিকা সাহার মাধ্যমে আসামিদের সাথে পরিচয় হয়। আসামিরা নিজেদের সাংস্কৃতিক সংগঠক পরিচয় দিয়ে দাবি করেন, তারা বিভিন্ন দল গঠন করে শিল্পীদের বিদেশে অনুষ্ঠান করার জন্য পাঠান। তাদের প্রস্তাবে বিশ্বাস করে স্মৃতিকণা যশোর, ঢাকা ও চট্টগ্রামের ৪৩ জন শিল্পীর একটি তালিকা পাঠান।
আসামিরা তালিকার ৪৩ জনের মধ্যে ৩২ জনকে মনোনীত করেন। মনোনীত শিল্পীদের মধ্যে যশোরের মৌরাণী বসু, বৈদ্যনাথ অধিকারী, রাধে শ্যাম পাল, ঢাকার সোমা দাস, এবং চট্টগ্রামের অর্ণব আচার্যসহ ৩২ জন শিল্পী তাদের পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র আসামিদের হোয়াটসঅ্যাপ ও ইমো নাম্বারে পাঠান।
ভিসা প্রসেসিং ও অন্যান্য খরচ বাবদ আসামিরা মোট ৩ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা দাবি করেন। সেই টাকা আসামি রূপক চন্দ্র রায়ের ‘ব্যাংক এশিয়া’র অ্যাকাউন্টে পাঠানো হয়।
টাকা পাওয়ার কিছুদিন পর থেকেই আসামিরা তাদের মোবাইল ফোন বন্ধ করে দেন এবং শিল্পীদের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এমনকি তারা শিল্পীদের বিদেশে পাঠানোর বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। কোনো উপায় না দেখে ভুক্তভোগী শিল্পীদের পক্ষে স্মৃতিকণা লাল আদালতে এই মামলাটি দায়ের করেন
০৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
বিদেশে পারফর্ম্যান্সের নামে প্রতারণা: যশোরে ৩২ শিল্পীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা
-
নিউজ ডেস্ক - আপডেট: ১২:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
- ৬৮৩
সর্বাধিক পঠিত





















