যশোরের ৬টি আসনের মধ্যে বিএনপির ৩টি আসনে প্রার্থী পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষত যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে বিএনপির মনোনয়ন পেতে ফারাজী মতিয়ার রহমানের নাম উঠে আসায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। তবে, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের সমর্থকরা এই খবরটিকে ভিত্তিহীন দাবি করছেন। অন্যদিকে, ফারাজী মতিয়ার রহমানের সমর্থকরা বলছেন, তিনিও দলের মনোনয়ন পেয়েছেন।
এ বিষয়ে দলের এক দায়িত্বশীল সূত্র গ্রামীন কাগজকে জানান, প্রাথমিকভাবে বিএনপি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে মনোনয়ন দিয়েছে। তবে, ঋণ খেলাপী সংক্রান্ত কিছু জটিলতার কারণে যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ না করতে পারেন, তাহলে ধানের শীষের বিকল্প প্রার্থী হিসেবে ফারাজী মতিয়ার রহমানকেও মনোনয়ন দেয়া হয়েছে।
এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি, এবং আগামী দিনগুলোতে এর ব্যাপারে আরও স্পষ্টতা আসবে বলে মনে করা হচ্ছে।





















