১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহের যুবলীগ নেতা রাসেল পাঠান গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৬৭

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে গ্রেফতার হয়েছেন ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ তৎপরতায় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল পাঠান বৃহস্পতিবার সকালে সাধারণ পর্যটক হিসেবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন। তবে তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পুলিশের বিশেষ ডাটাবেজে তার পরিচয় যাচাই করেন। যাচাই শেষে দেখা যায়, তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলা রয়েছে। এরপরই তাকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হয়
গ্রেফতারকৃত রাসেল পাঠান ময়মনসিংহ সদর উপজেলার আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে এবং মহানগর আওয়ামী যুবলীগের অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আন্দোলনে সহিংসতা এবং নাশকতার অভিযোগে একাধিক গুরুতর মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ৫ আগস্ট পটপরিবর্তনের পর থেকে বেনাপোল সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের পালানোর চেষ্টা অব্যাহত রয়েছে। রাসেল পাঠানের এই গ্রেফতারের মধ্য দিয়ে গত কয়েক মাসে বেনাপোল ইমিগ্রেশন থেকে আটক হওয়া প্রভাবশালী নেতার সংখ্যা দাঁড়াল ২২ জনে। এর আগে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ বেশ কয়েকজন হাইপ্রোফাইল নেতা এই রুট দিয়ে পালানোর সময় ধরা পড়েন।
কর
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সীমান্তে কঠোর নিরাপত্তা ও নজরদারি বজায় রাখা হয়েছে। অভিযুক্তদের তালিকা অনুযায়ী নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। রাসেল পাঠানকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

বেনাপোল ইমিগ্রেশনে ময়মনসিংহের যুবলীগ নেতা রাসেল পাঠান গ্রেফতার

আপডেট: ০৫:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫