সাতক্ষীরা সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) সদর উপজেলার ধুলিহর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয়
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুলিহর (সানাপাড়া) এলাকার রহমত (৪৩), আশিকুজ্জামান (২৫) ও ইমদাদুল ইসলাম (২৭)। পুলিশ জানিয়েছে, তারা সবাই আসামি ছিনতাই ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান (পিপিএম) জানান, গত ২৪ ডিসেম্বর সকালে বেতনা নদীর খননকৃত মাটি অবৈধভাবে লুটের অভিযোগে কিসমত আলী নামে এক ব্যক্তিকে মাটিভর্তি ট্রলিসহ আটক করে পুলিশ। তাকে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছিল।
সকাল সাড়ে ১১টার দিকে কিসমতের স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে ফাঁড়িতে হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় বাধা দিতে গিয়ে এএসআই মাহাবুর রহমান ও কনস্টেবল মেহেদী হাসান আহত হন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় কিসমত আলীসহ ৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম)-এর নির্দেশনায় পুলিশ পলাতক আসামিদের ধরতে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা ও আসামি ছিনতাই: গ্রেপ্তার ৩
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:৪৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
- ৬৭৫
সর্বাধিক পঠিত





















