যশোর সদর উপজেলার হামিদপুর বাজারে একটি কাভার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগেছে। এতে হেলপার শামিম (২০) গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত শামিম বেনাপোল উপজেলার ছোট আঁচড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি ওই কাভার ভ্যানের সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোলগামী একটি কাভার ভ্যান হামিদপুর বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক সোহেল ও হেলপার শামিম উভয়েই ঘুমিয়ে পড়েছিলেন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং হেলপার শামিম গুরুতর আহত হন।
দুর্ঘটনার পরপরই পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আহত শামিমকে উদ্ধার করে। তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শামিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বারবার সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের মতে, দীর্ঘপথে বিরতিহীন গাড়ি চালানোই এসব দুর্ঘটনার অন্যতম কারণ। তারা চালক ও সহকারীদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করার পাশাপাশি সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন।
০১:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোরে কাভার ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা: হেলপার গুরুতর আহত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:৪৩:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
- ৬৮৯
সর্বাধিক পঠিত





















