১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দেশে ফিরেই এভারকেয়ারে মা’কে দেখতে যাবেন তারেক রহমান

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ৬৯৮

প্রায় দেড় যুগ পর স্বদেশ প্রত্যাবর্তনের পরই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যাবেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সালাহউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। বিমানবন্দরে স্থায়ী কমিটির সদস্যদের অভ্যর্থনা শেষে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন এবং তার স্বাস্থ্যের খোঁজ নেবেন
সংবাদ সম্মেলনে তারেক রহমানের পরবর্তী কয়েকদিনের সফরসূচি ঘোষণা করা হয়:
* ২৬ ডিসেম্বর (শুক্রবার): বাদ জুমা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং এরপর সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
* ২৭ ডিসেম্বর (শনিবার): সকালে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন তিনি।
তারেক রহমানের কড়া নির্দেশনায় জনদুর্ভোগ কমাতে রাজধানীর প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া অ্যাভিনিউতে কোনো বড় কর্মসূচি রাখা হয়নি। এর পরিবর্তে রাজধানীর একপাশে ‘৩৬ জুলাই মহাসড়কের’ (পূর্বতন ৩০০ ফিট) সার্ভিস লেনের একপাশে একটি কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, “সেখানে শুধু দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া করা হবে। ওই আয়োজনে তারেক রহমান ছাড়া দ্বিতীয় কোনো বক্তা থাকবেন না।”

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

দেশে ফিরেই এভারকেয়ারে মা’কে দেখতে যাবেন তারেক রহমান

আপডেট: ০২:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫