যশোরের ঝিকরগাছা থানা এলাকায় আতঙ্কের অন্য নাম সোহাগ খান অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। মঙ্গলবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই অলক কুমার দের নেতৃত্বে একটি চৌকস টিম শহরের প্যারিস রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আটক সোহাগ ঝিকরগাছা উপজেলার পুরন্দপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, গত ১০ অক্টোবর ঝিকরগাছার কাউরিয়া গ্রামে সোহাগের মালিকানাধীন একটি হাঁসের খামারে অভিযান চালায় পুলিশ ও ডিবি। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশারের নেতৃত্বে পরিচালিত সেই অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৪ সহযোগীকে আটক করা হলেও সোহাগ কৌশলে পালিয়ে যান। চাইনিজ কুড়াল ও খেলনা পিস্তল। লোহার শাবল, লোহা কাটার করাত ও ওয়াকিটকি। ডিজিটাল ওজন মাপার যন্ত্র ও বিশেষ জ্যাকেট।
অক্টোবরের সেই অভিযানের পর থেকেই সোহাগ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। ডিবি পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার পর মঙ্গলবার বিকেলে তাকে ধরতে সক্ষম হয়
ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সোহাগ একটি বড় অপরাধী চক্রের মূল হোতা। তার নেতৃত্বে এই চক্রটি যশোর জেলাজুড়ে চুরি, ডাকাতি, মাদক ব্যবসা ও অস্ত্রবাজিসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে ঝিকরগাছাসহ বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে।





















