নিজস্ব প্রতিবেদক,বেনাপোল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমণকে কেন্দ্র করে ‘লিডার আসছে’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে যশোরের সীমান্তবর্তী শহর বেনাপোল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১২টার দিকে বেনাপোল বল ফিল্ড মাঠ থেকে মিছিলটি শুরু হয়। এতে কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে মিছিলটি বেনাপোল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং রাজপথ প্রকম্পিত করে তোলেন।
উপস্থিত নেতৃবৃন্দ

মিছিলে উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:উপজেলা বিএনপি: সিনিয়র সহ-সভাপতি মহসিন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ ও কুদ্দুস আলী বিশ্বাস।পৌর বিএনপি: সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।অঙ্গ সংগঠন: জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন এবং পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমদ শাওন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, আগামীর সকল রাজনৈতিক কর্মসূচি সফল করতে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করা এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে বরণ করে নিতেই আজকের এই স্বতঃস্ফূর্ত আয়োজন। নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতিতে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
১১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
লিডার আসছে’ স্লোগানে উত্তাল বেনাপোল: বিএনপির বিশাল আনন্দ মিছিল
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:১৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- ৬৬৯
সর্বাধিক পঠিত





















