০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

যশোরে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ি ও জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৬৬২

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর সদর উপজেলার রূপদিয়া চাচড়া গ্রামে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ি ও কৃষিজমি দখলের অভিযোগ করেছেন মো. শহিদুল ইসলাম নামে এক ভুক্তভোগী। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
শহিদুল ইসলাম রূপদিয়া চাচড়া গ্রামের মৃত লোকমান মোড়লের ছেলে। সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, স্থানীয় প্রভাবশালী একটি চক্রের অব্যাহত মানসিক নির্যাতনে তার বাবা স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন এবং তাকে মিথ্যা মামলায় কারাভোগ করতে হয়েছে।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম জানান, তিনি তার পিতার কাছ থেকে কবলা দলিলমূলে জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে সপরিবারে বসবাস করছেন। বাড়ির পাশেই ৩৯ শতক ফসলি জমি তিনি ভোগদখল করে আসছিলেন। সম্প্রতি ওই জমিটি সরকারি খতিয়ানে রেকর্ডভুক্ত হলে তিনি আদালতের শরণাপন্ন হন, যা বর্তমানে বিচারাধীন।
ভুক্তভোগীর অভিযোগ, মামলা চলাকালীন স্থানীয় যুবদল নেতা ইনামুল হক ও মহাসীন, জামায়াত নেতা রফিকুল ইসলাম ও জাকিরসহ শফিকুল, আব্দুল হাকিম, ইদ্রিস, সিরাজ মেম্বার ও আব্দুল খালেক জমিটি দখলের পাঁয়তারা শুরু করেন। এই চক্রের সঙ্গে তার আপন ভাই আজিজুলও জড়িত বলে তিনি উল্লেখ করেন।
শহিদুল ইসলাম বলেন, “দখলবাজরা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তারা আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয় এবং আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। ওই মামলায় আমাকে জেলেও যেতে হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা কৌশলে তার বাবার কাছ থেকে তিনটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়েছে, যা নিয়ে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম জানান, আদালত বিবাদীদের জমিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও তারা আইন অমান্য করে হয়রানি চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে নিজের জমি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মিথ্যা হয়রানি থেকে বাঁচতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

সর্বাধিক পঠিত

যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগ কর্মী টিপু সুলতান আটক

যশোরে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ি ও জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন

আপডেট: ০৯:২৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫