নলছিটিতে খালের পাড়ে পড়ে ছিল ৪৫০ বস্তা আলু, উদ্ধার করল পুলিশ
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ৪৫০ বস্তা আলু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের খাওখীর গ্রামের কালিজিরা খালের তীর থেকে এই
স্থানীয়দের ভাষ্য: এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার রাতে একটি বড় ট্রলারে করে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি আলুর বস্তাগুলো নিয়ে খালের পাড়ে আসেন। পরে তারা স্থানীয় মনির তালুকদারের জমিতে বস্তাগুলো নামিয়ে রেখে খালি ট্রলার নিয়ে চলে যান। শুরুতে গ্রামবাসী ভেবেছিলেন কোনো ব্যবসায়ী হয়তো এগুলো কিনে রেখেছেন এবং শীঘ্রই নিয়ে যাবেন। কিন্তু টানা চারদিন ধরে খোলা আকাশের নিচে বস্তাগুলো পড়ে থাকতে দেখে সন্দেহ ঘনীভূত হয়। এরপর স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি জানানো হয়।
কর্তৃপক্ষের বক্তব্য: মগড় ইউনিয়ন পরিষদের সদস্য মিন্টু খান জানান, আলুর মালিককে খুঁজে না পেয়ে তিনি বিষয়টি থানায় অবহিত করেন। খবর পেয়ে রোববার দুপুরে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত আলুগুলো জব্দ করে।
মগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামাল হোসেন বলেন, “পুলিশ আলুগুলো উদ্ধার করে আমার জিম্মায় দিয়ে গেছে।”
নলছিটি থানার পরিদর্শক আশরাফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪৫০ বস্তা আলু উদ্ধার করা হলেও এখন পর্যন্ত কোনো মালিকের সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
১০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
ঝালকাঠির নলছিটিতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া ৪৫০ বস্তা আলু
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
- ৬৬৩
সর্বাধিক পঠিত





















