জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজার প্রস্ততি সম্পন্ন হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার উদ্দেশে রওনা হয়েছে।
এর আগে, আজ সকাল সাড়ে ৯টায় ময়নাতদন্তের জন্য শহীদ হাদির মরদেহ হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। সেখানে ফরেনসিক মেডিসিন বিভাগে ময়নাতদন্ত শেষে দুপুর ১২টা ৮ মিনিটে মরদেহ পুনরায় হিমঘরে ফিরিয়ে আনা হয়।
জানাজা ও নিরাপত্তা ব্যবস্থা
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সংসদ ভবন এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা নিশ্চিতে এক হাজার ‘বডি ওর্ন’ ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৪ মিনিটের দিকে রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৫টা ৪৮ মিনিটে শহীদ হাদির মরদেহ বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে বিমানবন্দর হয়ে তার মরদেহ সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছিল। আজ জানাজা শেষে তাকে যথাযথ মর্যাদায় সমাহিত করা হবে।
০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
সংসদ ভবনের পথে শহীদ ওসমান হাদির মরদেহ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০১:৫৭:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ৬৬৭
সর্বাধিক পঠিত





















