: চলমান ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি স্থগিত করেছেন প্রাথমিক শিক্ষকরা। তারা জানিয়েছেন, রোববার (৭ ডিসেম্বর) থেকেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা (তৃতীয় প্রান্তিক মূল্যায়ন) অনুষ্ঠিত হবে।
শনিবার (৬ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনগুলোর চলমান কর্মসূচি পালিত হচ্ছিল। তবে, নৈতিকতা, মানবিকতা এবং সন্তানতুল্য কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে পরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করা হলো।
শিক্ষক নেতারা জানান, রোববার থেকে সব শ্রেণির তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) চলবে। উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তীতে নতুন কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা এই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছিলেন।
তাদের পক্ষ থেকে জানানো হয়েছিল, অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল-সংক্রান্ত প্রতিশ্রুতি দেওয়া হলেও ২২ দিন অতিবাহিত হওয়ার পরও তাদের তিন দফা দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
১. সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।
২. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতার অবসান।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
স্থগিত হলো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি: প্রাথমিক শিক্ষকদের বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- ৫৫২
সর্বাধিক পঠিত




















