যৌথ বাহিনীর হাতে আটক হওয়া কেশবপুরের উজ্জ্বল বিশ্বাসের (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর শুনে শনিবার দুপুরে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ছুটে যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি সেখানে নিহতের বড় ভাই ও সাবেক কমিশনার আফজাল হোসেন বাবুর সঙ্গে দেখা করে তাঁকে সমবেদনা জানান।
হাসপাতালে অবস্থানকালে সাংবাদিকদের সামনে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “যত খারাপ লোকই হোক, বিচার এবং চিকিৎসা পাওয়ার অধিকার সবার আছে।” একইসঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জোর দেন, “আর যাতে কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার না হন।”
বিএনপির এই নেতা নিহতের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান এবং দেশের আইন-শৃঙ্খলার ওপর তার প্রত্যাশার কথা তুলে ধরেন। তিনি প্রায় ১৫ মিনিট হাসপাতালে অবস্থান করেন। এসময় তার সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে উজ্জ্বল বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন পলাশ, আলম এবং নতুন মূলগ্রামের রাসেলকে আটক করা হয়। অভিযানকালে তাঁদের কাছ থেকে বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। উজ্জ্বল বিশ্বাসের কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
এসব ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করে আটককৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়। তবে, আদালতের হেফাজতে থাকা অবস্থায়ই শুক্রবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন উজ্জ্বল। অসুস্থ হওয়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
শিরোনাম:
কেশবপুরের উজ্জলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে অমিত
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- ৫৫১
সর্বাধিক পঠিত




















