০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৫৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ রবিবার (৩০ নভেম্বর) সকালে উপজেলার স‌ন্তোষপুর ইউ‌নিয়‌নের ছিলাখানা বাজার এলাকার হাইলাটারীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার (এসপি) খন্দকার ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় দুটি পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে সেই বিরোধ চরম আকার ধারণ করলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য একজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

সর্বাধিক পঠিত

বেনাপোলে সোনা, ডলার ও ওষুধ চোরাচালানের ‘ডন’ ইকরামুলের বিরুদ্ধে বিজিবির মামলা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষ: নারীসহ নিহত ৩

আপডেট: ০২:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫