নিজস্ব প্রতিবেদক
ব্যাংদাহ, যশোর: যশোরের ব্যাংদাহ সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আসাদুজ্জামান। তার এই নতুন যাত্রায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং তার সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন।
বিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করেন, মোঃ আসাদুজ্জামান স্যারের মতো একজন অভিজ্ঞ ও সুযোগ্য শিক্ষকের নেতৃত্বে এই প্রতিষ্ঠান শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে। তার সুদূরপ্রসারী ভাবনা, কর্মনিষ্ঠা এবং সঠিক দিকনির্দেশনা বিদ্যালয়টিকে সাফল্যের নতুন শিখরে পৌঁছে দেবে বলে আশা করা হচ্ছে।
মোঃ আসাদুজ্জামান স্যারের সফল নেতৃত্বে শিক্ষার্থীরা যেন আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেই প্রত্যাশা সবার। তার দক্ষ পরিচালনায় ব্যাংদাহ সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় শিক্ষাক্ষেত্রে একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হবে, এমনটাই সবার বিশ্বাস।।
@.মেহেদী হাসান



























