০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

রাজশাহীতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫১১

রাজশাহী মহানগরীতে সাবেক পৌরসভার মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দায়ের করা এক মামলায় তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি), স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) ও বিভিন্ন থানা পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. মাসুদ (৫৭), মুছা আহমদ খান মন্টু (৪০), আলহাজ মো. রেজাউল ইসলাম (৬৬), সোবাহান ওরফে শুভ (৩০), মো. মাসাদুল ইসলাম স্বপন (৫০), মো. ইকবাল হোসেন (৫২), মোহাম্মদ শহিদুজ্জামান (৫৫), মোহাম্মদ রুবেল শেখ (৩৮), মোহাম্মদ তারিফুর রহমান তোর (৩৮), ইদ্রিস আলম (৪২) ও মো. সাব্বির শেখ ওরফে জাহাঙ্গীর (৩৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মো. মাসুদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক রাজশাহী জেলা সড়ক পরিবহন সভাপতি। মুছা আহমদ খান মন্টু নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের একান্ত সহকারী ও সক্রিয় কর্মী। ইকবাল হোসেন মোহনপুর থানা যুবলীগের সভাপতি এবং শহিদুজ্জামান মোহনপুর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার সাবেক মেয়র। এছাড়া ইদ্রিস আলম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।

আরএমপি জানায়, গত ২৬ নভেম্বর সকালে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল বের করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৪৫, তারিখ ২৬ নভেম্বর ২০২৬। মামলায় সন্ত্রাসবিরোধী আইনের ৬(২), ১০, ১১, ১২, ১৩ ও ২০ ধারায় তাদের আসামি করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক পঠিত

রাজশাহীতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহীতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

আপডেট: ০৫:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬