০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আইসিজেতে যাওয়ার হুঁশিয়ারি স্পিকারের

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫০৪

ভারতের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না পেলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিবিসি উর্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্পিকার বলেন, ‘ভারত যদি আমাদের অনুরোধে সাড়া না দেয়, তাহলে আমরা আন্তর্জাতিক বিচার আদালতে যাব।’ একই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে।

স্পিকারের এ বক্তব্য এমন সময় এসেছে, যখন শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বিএনপি সরকার তার দেশে ফেরার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে। সরকারের অবস্থান, আইনগত প্রক্রিয়ায় প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরলেই তা গ্রহণযোগ্য হবে।

বিবিসি উর্দুর প্রতিবেদনে বলা হয়েছে, হাফিজ উদ্দিন আহমদ মনে করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত তার কর্মীদের মনোবল ধরে রাখার কৌশল। তবে তিনি বাংলাদেশে ফিরবেন না বলেও মন্তব্য করেছেন স্পিকার।

এদিকে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও জটিলতা ভারতও এখন উপলব্ধি করতে পারছে।

শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য ও আচরণ ভারতের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন।

সর্বাধিক পঠিত

রাজশাহীতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের বিরুদ্ধে আইসিজেতে যাওয়ার হুঁশিয়ারি স্পিকারের

আপডেট: ০৪:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬