০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতাকে নি’র্যা’ত’ন ও মুক্তিপণ দাবির অভিযোগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫১২

গোপালগঞ্জে চলন্ত বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির খানকে তুলে নিয়ে নির্যাতন এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ২৬ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে এবং বর্তমানে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সাব্বির খান ঝালকাঠির রাজাপুর উপজেলার গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকেল ৫টায় ঢাকার নর্দা থেকে ইমাদ পরিবহনের একটি বাসে রওনা হন। যাত্রাপথে পাশের আসনের এক যাত্রীর সঙ্গে আলাপচারিতায় তিনি নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিলে ওই যাত্রী তার ফেসবুক পোস্ট দেখে পদবির বিষয়ে নিশ্চিত হয়ে ফোনে কাউকে তথ্য দেন। এরপর রাত ৮টার দিকে বাসটি গোপালগঞ্জের পুলিশ লাইন ও বেদগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী পরিচয়ে প্রায় ২০ জনের একটি দল বাসটি থামিয়ে তাকে নামিয়ে নেয়। তুলে নেওয়ার পর লাঠি ও হকিস্টিক দিয়ে তাকে মারধর করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং তার মোবাইল ফোন ও পকেটে থাকা প্রায় ১৩ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ সময় হামলাকারীরা অস্ত্রের মুখে তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালাগালমূলক বক্তব্য দিতে বাধ্য করে এবং সেই ভিডিও তার আইডি থেকেই প্রকাশ করে। পরবর্তীতে সাব্বির খান হামলাকারীদের কাছ থেকে কৌশলে পালিয়ে একটি মাঠ পেরিয়ে মূল সড়কে আসেন এবং অন্য একটি বাসে করে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছালে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভিডিও কলের মাধ্যমে আহত সাব্বিরের খোঁজখবর নিয়ে সুচিকিৎসা ও বিচারের আশ্বাস দিয়েছেন এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। অন্যদিকে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ হাসপাতালে গিয়ে আহত নেতার কাছ থেকে ঘটনার বিবরণ শুনেছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক পঠিত

রাজশাহীতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

গোপালগঞ্জে বাস থেকে নামিয়ে ছাত্রদল নেতাকে নি’র্যা’ত’ন ও মুক্তিপণ দাবির অভিযোগ

আপডেট: ১০:২৫:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬