০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫১৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

মামলায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

উপজেলার নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিজিবি।

২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা খালেক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে বেআইনি জনতা সরকারি দায়িত্ব পালনে বাধা দেয়। পাশাপাশি কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে সাধারণ ও গুরুতর জখম করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামালের ক্ষতিসাধন করা হয়। এসব ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা করা হয়েছে।

মামলায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু গণমাধ্যমকে বলেন, টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা এবং বিজিবির পক্ষ থেকে অন্য একটি মামলা করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, এর আগে ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

মামলাটিতে নামীয় আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহসভাপতি ইলিয়াস সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তাওফিক বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক, যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ বিশ্বাসসহ ২৬ জন।

এ মামলায় থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ অন্যান্য সম্পত্তির ক্ষতি মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

টুংগীপাড়া থানায় হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় এবং ককটেল বিস্ফোরণ, বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা

মামলা দুটিতে মোট আসামি করা হয়েছে ১৩ হাজার ৩৪ জনকে।

সর্বাধিক পঠিত

রাজশাহীতে সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার

আপডেট: ১০:২৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬