০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

যশোর থেকে আনা ৭০০ বস্তা ইউরিয়া সারসহ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক জব্দ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৫১২

চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালককেও আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।

আটক ট্রাকচালকের নাম আব্দুল মান্নান। তিনি যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন আকন্দ জানান, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসির সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিলো। গোপন খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সারসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে।

পুলিশের প্রাথমিক ধারণা, কালোবাজারে বিক্রির উদ্দেশেই এসব সার যশোর থেকে চাঁপাইনবাবগঞ্জে আনা হচ্ছিলো। অভিযানে ৭০০ বস্তা সার উদ্ধার করা হলেও সংশ্লিষ্ট ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, জব্দ করা সার বর্তমানে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রের দাবি, বিসিআইসির ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত। তবে সার জব্দের পর থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং সকাল থেকে তার দোকানও বন্ধ দেখা গেছে। এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এর আগে গত ২২ নভেম্বর পাশের জেলা থেকে শিবগঞ্জে সার পাচারের সময় গোমস্তাপুরে ৬৭ বস্তা সার স্থানীয়দের সহায়তায় প্রশাসন জব্দ করেছিলো।

সর্বাধিক পঠিত

বেনাপোল হাকর নদীর কচুরীপানা পরিস্কারের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে

যশোর থেকে আনা ৭০০ বস্তা ইউরিয়া সারসহ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক জব্দ

আপডেট: ০৩:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬