১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

যশোরে আওয়ামী লীগের ৬ নেতা আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫০২

নিজস্ব প্রতিনিধিঃ যশোরে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

আটককৃতরা হলেন, ফেরদৌস আলম, ইকলাস উদ্দিন, মুরাদ উদ্দিন, আলম হোসেন, কামাল হোসেন পর্বত ও আনসার আলী। তাদের মধ্যে কামাল হোসেন পর্বত শহর যুবলীগের সভাপতি এবং ফেরদৌস আলম বলরামপুর এলাকার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ওসি কবির হোসেন জানান, যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যশোর-৬ কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম লালমাটিয়া থেকে গ্রেপ্তার

যশোরে আওয়ামী লীগের ৬ নেতা আটক

আপডেট: ০৪:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬