১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

অবৈধ প্রবেশের সময় চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকসহ আটক-০৪

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৫০৩

নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একজন ভারতীয় নাগরিকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।

বিজিবির দাবি, তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
ঝিনাইদহের মহেশপুরে অবস্থিত ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১/৬ নম্বর পিলার থেকে ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে তাদের আটক করা হয়। আটক চারজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী বাংলাদেশি নাগরিক। অপরজন ভারতীয় নাগরিক।
আটক ভারতীয় নাগরিকের নাম রাহুল মীর (২১)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বাকুড়া গ্রামের শরিফুল মীরের ছেলে।

আটক বাংলাদেশি দুজন হলেন নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের কালিপদ সরকারের ছেলে সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপড়াইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)। আটক নারীর নাম-পরিচয় প্রকাশ করেনি বিজিবি।
আটককৃতদের জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

যশোর-৬ কেশবপুরের সাবেক এমপি আজিজুল ইসলাম লালমাটিয়া থেকে গ্রেপ্তার

অবৈধ প্রবেশের সময় চুয়াডাঙ্গায় ভারতীয় নাগরিকসহ আটক-০৪

আপডেট: ০৩:৫৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬