বেনাপোল প্রতিনিধিঃ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার (২৩ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৫১টি শাড়ী, ০৩টি কম্বল, ০১টি চাদর, ০২ প্যাকেট ফুসকা, ৪৮৩পিস চকলেট, ৪০পিস ঔষধ, ৪৯০ প্যাকেট পাতার বিড়ি ও ৩১৩টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৭,১৪,৬০০/-(সাত লক্ষ চৌদ্দ হাজার ছয়শত) টাকা।




















