১০:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
চুনারুঘাট সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশি আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০১:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৬

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)। শুক্রবার রাতে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা বিওপির অধীনে জাম্বুরাছড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবির টহল দল তাদের আটক করে।
আটককৃতরা হলেন: শান্ত সরকার (২০), নিরেশ সরকার (৩৫), জগদীশ সরকার (২৭), মিন্টু সরকার (২৫), রনি চৌধুরী (২৮) এবং সুধাংশ সরকার (২২)। তারা সবাই নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার বোয়াইল গ্রামের বাসিন্দা।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া এলাকার একটি মানবপাচারকারী চক্রের সদস্য মো. তৌফিক, মো. মিলন এবং মো. হাকিম তাদের কাছ থেকে জনপ্রতি ১০ হাজার টাকা নিয়ে অবৈধভাবে ভারতে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় সজাগ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক পঠিত

৫০ বছরের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট, পশ্চিমবঙ্গে প্রথম দফায় রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোটগ্রহণ

চুনারুঘাট সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশি আটক

চুনারুঘাট সীমান্তে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা, ৬ বাংলাদেশি আটক

আপডেট: ০১:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫