১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, বিদ্যালয়ের দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫০২

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অপরাধে একটি বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার যশোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন বলে জানিয়েছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ কে এম হাসানুর রহমান আসাদ।
দণ্ডিত সাইফুল ইসলাম সুমন শার্শার নৈহাটি গ্রামের মৃত সোলাইমান সরদারের ছেলে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
পিপি বলেন, ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন সুমন। এ ঘটনায় ছাত্রীর বাবা মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয়।
মামলার শুনানি ও সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সুমনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

সর্বাধিক পঠিত

শার্শায় গ্রেপ্তার আ:লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, বিদ্যালয়ের দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

আপডেট: ১০:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬