১১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

যশোরে দুই থানার ওসি বদলি, বেনাপোল পোর্ট ও চৌগাছায় নতুন দায়িত্বে দুই কর্মকর্তা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫১৭

যশোর জেলা পুলিশের প্রশাসনিক কার্যক্রমে আবারও রদবদল করা হয়েছে। এবার জেলার গুরুত্বপূর্ণ দুটি থানা বেনাপোল পোর্ট ও চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পারস্পরিক বদলি করা হয়েছে।

নতুন বদলির আদেশ অনুযায়ী, বেনাপোল পোর্ট থানার বর্তমান ওসি মুহাম্মদ শহীদ তিতুমীরকে চৌগাছা থানায় এবং চৌগাছা থানার বর্তমান ওসি কাজী বাবুল হোসেনকে বেনাপোল পোর্ট থানায় বদলি করা হয়েছে। এর ফলে দুই কর্মকর্তা পরস্পরের বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ২৬ অক্টোবর যশোর জেলা পুলিশের সাতজন পরিদর্শককে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছিল। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের স্বাক্ষরিত ওই আদেশে যশোর কোতোয়ালি মডেল থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেনকে চৌগাছা থানার ওসি এবং যশোর কোর্ট পুলিশের তৎকালীন পরিদর্শক মুহাম্মদ শহীদ তিতুমীরকে বেনাপোল পোর্ট থানার ওসি হিসেবে পদায়ন করা হয়।

সর্বশেষ প্রশাসনিক সিদ্ধান্তে আবারও দুই থানার ওসি পদে এই রদবদল করা হলো।

সর্বাধিক পঠিত

শার্শায় গ্রেপ্তার আ:লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে

যশোরে দুই থানার ওসি বদলি, বেনাপোল পোর্ট ও চৌগাছায় নতুন দায়িত্বে দুই কর্মকর্তা

আপডেট: ০৫:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬