০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

শার্শা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নেশা জাতীয় সিরাপ সহ গ্রেফতার-০২

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫০৪

বেনাপোল প্রতিনিধিঃ শার্শা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৭৯ (ঊনআশি) বোতল মাদকদ্রব্য WINCEREX cough syrup, ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ESKUF cough syrup ও ৫১ (একান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০২ জন।

শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/শেখ আল আমিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শার্শা থানাধীন পশ্চিমকোটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪/১১/২০২৬ খ্রিঃ ২৩.৩০ ঘটিকার সময় শার্শা থানাধীন ০৭নং কায়বা ইউনিয়নের অর্ন্তগত পশ্চিমকোটা (মাঝেরপাড়া) গ্রামস্থ জনৈক মোঃ শাহজাহান সরদার (৫২) বসত ঘরের উত্তর পাশের শয়ন কক্ষের সামনে হতে আসামী ফয়সাল আহম্মেদ ইমনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বসত ঘরের শয়ন কক্ষের খাটের নিচ হতে ৭৯ (ঊনআশি) বোতল মাদকদ্রব্য WINCEREX cough syrup ও ২০ (বিশ) বোতল মাদকদ্রব্য ESKUF cough syrup, সর্বমোট ৯৯ (নিরানব্বই) বোতল মাদকদ্রব্য উদ্ধার করে।

আসামী হলেন, ফয়সাল আহম্মেদ ইমন (২২)
পিতা-মোঃ শাহজাহান সরদার, সাং-পশ্চিমকোটা (মাঝেরপাড়া), থানা-শার্শা, জেলা-যশোর।

অপর অভিযানে, শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শার্শা থানাধীন শিকারপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪/১১/২০২৬ খ্রিঃ ২৩.৪৫ ঘটিকার সময় শিকারপুর বাজার বটতলা টু নারিকেলবাড়ীয়া গামী পাকা রাস্তায় জনৈক আলা (৫২) চা-এর দোকানের সামনে হতে স্থানীয় জনগণের সহায়তায় মোঃ শিপন মোড়লকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৫১ (একান্ন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

সর্বাধিক পঠিত

শার্শায় গ্রেপ্তার আ:লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি’র সভাপতির বিরুদ্ধে

শার্শা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে নেশা জাতীয় সিরাপ সহ গ্রেফতার-০২

আপডেট: ০৩:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬