০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩, আহত অন্তত ৩৯

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫১০

ইয়েমেনের রাজধানী সানার পূর্বাঞ্চলের একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৯ জন।

রোববার (৮ নভেম্বর) হুথি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি জানান, শনিবার সানার পূর্বাঞ্চলের বানি হাশিশ জেলার আল শারিয়াহ গ্রামে কয়েক দফা বিমান হামলা চালানো হয়। এসব হামলায় বেশ কয়েকটি বাড়িঘর, সড়ক এবং অ্যাম্বুলেন্সকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

আল-আসবাহির দেওয়া তথ্য অনুযায়ী, হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৩৯ জন। হতাহতদের মধ্যে বেসামরিক নাগরিক রয়েছেন বলে দাবি করা হয়েছে।

এদিকে, ইয়েমেনের ওই গ্রামে বিমান হামলার বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা।

সর্বাধিক পঠিত

ছাগলে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে বিরোধ, যশোরে লাঠি-ইটের আঘাতে ব্যক্তি গুরুতর আহত

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩, আহত অন্তত ৩৯

আপডেট: ০৮:৪৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬