০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মণিরামপুরে নদী থেকে বস্তাবন্দি ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৫০৯

যশোরের মণিরামপুরে নদীর পানি থেকে রঞ্জন মণ্ডল (৬০) নামে এক ঘের ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) উপজেলার মশিয়াহাটীর হেলারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রঞ্জন মণ্ডল কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুর গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাছ ধরতে যাওয়ার সময় কয়েকজন ব্যক্তি হেলারঘাট এলাকায় রমেশের পাটার কাছে নদীর পানিতে একটি বস্তা ভাসতে দেখেন। পরে বস্তার ভেতরে মরদেহ রয়েছে বুঝতে পেরে তাঁরা পুলিশকে খবর দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ এবং নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, নদী থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহ উদ্ধারের সময় রঞ্জন মণ্ডলের পরনে ছিল কালো প্যান্ট, হলুদ শার্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি। চোখে পাওয়ার চশমা, ডান হাতে তামার আংটি এবং পায়ে চকলেট রঙের স্যান্ডেল ছিল। এ ছাড়া তাঁর শার্টের পকেট থেকে একটি কলম ও ডায়েরি উদ্ধার করা হয়েছে।

তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মৃত্যুর কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

সর্বাধিক পঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শার্শায় বিএনপির সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

মণিরামপুরে নদী থেকে বস্তাবন্দি ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট: ০৫:৫৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬