১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

অসুস্থ ইব্রাহিম মোড়লকে দেখতে গেলেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫০৯

বেনাপোল প্রতিনিধি |

যশোরের বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া গ্রামের অসুস্থ বাসিন্দা ইব্রাহিম মোড়লকে দেখতে গেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্যসচিব ও বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

এ সময় তিনি ইব্রাহিম মোড়লের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন। ইমদাদুল হক ইমদাদ বলেন, মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত। সমাজের অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব।

এ সময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান আসাদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, পৌর যুবদলের সদস্য মফিজুর রহমান পিন্টু ও মাহফুজুল হক সোহাগ, যুবনেতা জহিরুল ইসলাম ও জিয়াউর রহমান, ৯ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি জলিল, শ্রমিকদল নেতা হালিম সরদার, তোতা, ওলিয়ার, ইমরান ও ইমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সর্বাধিক পঠিত

বেনাপোলে প্রেসক্রিপশন ছাড়াই ডেক্সপ্রটিন সিরাপ ও ঘুমের ওষুধ বিক্রির অভিযোগ, ঝুঁকিতে তরুণ সমাজ

অসুস্থ ইব্রাহিম মোড়লকে দেখতে গেলেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আপডেট: ১২:৫৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬